চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড জয়ে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত বরিশালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বরিশালের ক্রিকেট দল রঙিন জার্সিতে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বল হাতে তাণ্ডব চালিয়েছেন ফরচুন বরিশালের বোলাররা। ঢাকাকে আসরের সর্বনিম্ন রানে অলআউট করেছে তামিম ইকবালের দল। পরে ব্যাট হাতে নেমে ডেভিড মালানের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড জয় পেয়েছে বরিশাল। প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটে নেমে ১৫.৩ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে নেমে ১ উইকেটে ৮১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বরিশাল। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড এটি। এর আগে ঢাকা ডায়নামাইটস ২০১৭ আসরে সিলেট সিক্সার্সের ১০১ রান তাড়া করেছিল ৭৩ বল হাতে রেখে।

আসরে ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে দুইয়ে থাকা রংপুর। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। অন্যদিকে চিটাগং কিংসও দৌড়ে টিকে আছে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে তারা। রংপুর নিজেদের শেষ ম্যাচে হেরে গেলে এবং চিটাগং নিজেদের বাকি দুই ম্যাচে জিতলে কোয়ালিফায়ারে খেলবে তারা।

Banglabid

অবশ্য বরিশালের বিপক্ষে ম্যাচে নামার আগেই বিদায় নিশ্চিত হয়েছে ঢাকার। প্লে-অফের দৌড়ে এতদিন কাগজে-কলমে টিকে থাকলেও দিনের ম্যাচে রংপুরের বিপক্ষে চিটাগংয়ের জয়ে তা শেষে হয়ে যায় ঢাকার। বিদায় নিশ্চিতের পর মাঠে নেমে ব্যাটারদের ব্যর্থতা দেখে দলটি।

ঢাকার কেবল তিন ব্যাটার দুঅঙ্কের ঘরে পৌঁছেছেন। থিসারা পেরেরা সর্বোচ্চ ১৫ রান করেন। লিটন দাস ও রোন্সফোর্ড বেনটন ১০ রান করে আনেন।

ঢাকাকে গুঁড়িয়ে দেয়ার পথে বরিশালের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ। জেমস ফুলার নেন এক উইকেট।

Reneta

জবাবে নেমে ২১ রানে উইকেট হারায় বরিশাল। ৯ বলে ১৫ রানে ফিরে যান তাওহীদ হৃদয়। পরে তামিম ইকবালকে নিয়ে তাণ্ডব চালিয়ে বরিশালকে দ্রুততম জয় এনে দেন ডেভিড মালান। পাঁচ চার ও দুই ছক্কায় ১৬ বলে ৩৭ রান করেন ইংলিশ ব্যাটার। চারটি চারে ১৪ বলে ২১ রান করেন তামিম।

ঢাকার হয়ে একমাত্র উইকেটটি নেন মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতামিমবরিশালবিপিএল ২০২৫মালানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT