বিএনপি জানিয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র।
বিএনপি মহাসচিবের সঙ্গে ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন-এর বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডন বৈঠকে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় উন্নয়ন সহযোগী সব দেশ তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে।






