চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বন্যা পরিস্থির অবনতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যার পানিতে নিমজ্জিত এলাকা, মানুষ পানি মধ্যে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের নেমে আসা ঢলে গাইবান্ধা, কুড়িগ্রাম, নেত্রকোণাসহ ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলসহ প্লাবিত হয়েছে বেশকিছু নতুন এলাকা। দ্বিতীয় দফা বন্যায় ভেঙ্গে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা । তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ।

টানা ভারী বর্ষণ ও উজানের নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঘাটায় সেনালের বাধ ভেঙ্গে যাওয়ায় আসে পাশের বেশ কিছু এলাকায় পানি ঢুকে পরেছে। পানি বৃদ্ধির ফলে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, মোল্লারচর, গিদারি, ঘাগোয়া ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি ৩টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গ্রামীণ কাচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নিম্নাঞ্চললের মানুষজনের এখন যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌকা ও কলাগাছের ভেলা। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ী, গ্রামীণ সড়কসহ আমন বীজতলা, পাট ও সবজি জাতীয় মৌসুমী ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩০ হাজার পরিবার।

Banglabid

নেত্রকোণায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে জেলার প্রধান নদী উব্ধাখালি নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে এখনও বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে নতুন করে বারহাট্রার তিনটি ইউনিয়ন ও সদরের একটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষদের রান্না করা খাবারের পাশাপাশি সংকট দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যের। গ্রামীণ সংযোগ সড়কগুলো তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ভারী বর্ষণ না হওয়ায় ও উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কমেছে নদ-নদী ও হাওরের পানি। সেই সঙ্গে নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। তবে স্বল্প সময়ের মধ্যে দুই দফা বন্যায় সড়কের ব্যাপক ক্ষতিসহ চরম দুর্ভোগ পুহাতে হচ্ছে বন্যা কবলিত মানুষজনকে।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো ৬টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, কুশিয়ারা ও সুরমা নদীর ৬টি পয়েন্টে বিপদৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলায় গত ২৪ ঘন্টায় মাত্র ১৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর ভারী বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবনতিবন্যা পরিস্থিতিসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT