রাজনীতি

আদর্শে বিরোধ থাকলেও ফ্যাসিবাদ উত্থানবিরোধে সবাই ঐক্যবদ্ধ: তারেক রহমান

বক্তা একটি বইয়ের শেলফের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি একটি বইয়ের শেলফের পাশে দাঁড়িয়ে আছেন, পেছনে বই ও একটি টেলিভিশন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রতিটি দলের ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজ নিজ দলীয় আদর্শে বিরোধ থাকলেও আশাকরি ফ্যাসিবাদ উত্থান প্রতিরোধে সবাই ৫ আগস্টের মতোই ঐক্যবদ্ধ থাকবে।

রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে দেখা করে আবারও রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের তারিখ, সুস্পষ্ট দিনখন ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপিসহ যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমরা আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি।

তিনি বলেন, আমরা আশা করি দেশের ইতিহাসে একটি অবাধ নির্বাচন দেখতে পাবে দেশের জনগণ।

বিষয়:তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…