বাংলাদেশ

ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে সারাদেশ

ঘন কুয়াশায় ঢাকা প্রাকৃতিক দৃশ্য, সূর্য অর্ধেক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক দৃশ্য যেখানে কুয়াশার কারণে সূর্য অর্ধেক দেখা যাচ্ছে, চারপাশে গাছপালা ও ধূসর আকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। তবে আগামীকাল থেকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫%। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর কুয়াশা ঠাণ্ডা শীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…