স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল শিবিরে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ হাসপাতাল শিবিরে চিকিৎসা প্রদান করা হচ্ছে, যেখানে রোগীরা চিকিৎসকদের দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৮৯ জন।

রোববার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৭ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৬২২ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৯ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৫০ দশমিক ১ শতাংশ নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭৯ হাজার ৯৮৪ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী।

বিষয়:ডেঙ্গু মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…