চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৮:৪৪ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তার মধ্যে আগুন জ্বালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া (লুটুল) ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজ ছাত্র ওছিকুর রহমান ভূইয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ পালন করেছে স্থানীয়রা।

আজ (১৫ মে) মরদেহ নিয়ে বিক্ষোভ পালন করা হয়।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলী জানান, মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৭টার দিকে অসুস্থ মায়ের ঔষধ কিনতে বাড়ীর পাশে বাজারে যায় ওছিকুর। এরপর বিজয়ী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়ার লোকজন ওছিকুর রহমানের সাথে খারাপ আচরণসহ মারধর করে।

Banglabid

নিহত ওছিকুরের মা ছবেদা বেগম জানান, আমার ছেলে আমার জন্য ঔষধ আনতে বাজারে গেলে বিজয়ী চেয়ারম্যান লুটুলের লোকজন গায়ে পড়ে আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করে। এ খবর ছড়িয়ে পড়ার পর বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থকরা দেশিয় ঢাল-সড়কি-কাতরা-রামদা-ছ্যান ও অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভাঙচুর করা হয় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মা ছবেদা বেগম ও বড় বোন ঝর্না বেগম।

জানা গেছে, বিজয়ী উপজেলা চেয়ারম্যানের পক্ষে একদল সাদা টুপি ও সাদা পাঞ্জাবি পরিহিত অচেনা মানুষ সংঘর্ষে যোগ দেয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক কলেজ ছাত্র ওছিকুর রহমান ভূইয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় আহত হয় আরও ৩ জন।

এই ঘটনার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ গোপালগঞ্জের চেচানিয়াকান্দি এলাকায় রাস্তার ওপর গাছ ফেলে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ-মিছিল-সমাবেশ করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে গোপালগঞ্জবাসী।

Reneta

নিহত ওছিকুরের মরদেহ সামনে রেখে বিক্ষোভ করেন তারা। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীরা সদ্য নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানের অপসারণসহ ফাঁসির দাবি জানান।

খবর পেয়ে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আল-বেলী আফিফা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিচারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জনির্বাচনবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসা বিষয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT