বাংলাদেশ

শিবিরকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিবিরকে অভিনন্দন জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিবিরকে অভিনন্দন জানানো হচ্ছে, বাংলাদেশের ছাত্র সংগঠনের বিজয় উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ের অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী পাকিস্তান।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে পাকিস্তান জামায়াতে ইসলামী জানায়, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পুরো প্যানেলসহ শিবিরের ঐতিহাসিক ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন।”

সেখানে আরও বলা হয়, এই সাফল্য জাতীয় জীবন ও গণতন্ত্রে ছাত্র ও যুবদের ভূমিকা এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির সংগ্রামকে তুলে ধরে, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে।

এর আগে, পাকিস্তান জামায়াতের আমির নাইম উর রহমান তার এক্স হ্যান্ডেলে ছাত্রশিবিরকে অভিনন্দন জানালেও সেটা পরে মুছে দেয়া হয়।

বিষয়:ছাত্রশিবির ডাকসু নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…