শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হলেন ডাকসুর ৫ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হলেন ডাকসুর ৫ প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসুর প্রথম সভা। ছবি : সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৫ জন প্রতিনিধি সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ডাকসুর নতুন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সিনেট সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন: ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম, জেনারেল সেক্রেটারি (জিএস) এস এম ফরহাদ, সহকারী জিএস (এজিএস) মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলো বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, যা বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিষয়:ডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদসিনেট সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…