চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষকে জিম্মি করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না: নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৪
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচন করতে চায়না তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের সংঘাত সৃষ্টি করতে চায়। বাংলাদেশে গুটি কয়েক দল রাজনৈতিক সংঘাত সৃষ্টি করছে। তারা নির্বাচনে সহিংসতা ও রাজনৈতিক সহিংসতা করছে। মানুষকে জিম্মি ও টার্গেট করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না।

মঙ্গলবার ২ জানুয়ারি সকালে পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যখন আসে সেটাকে সুষ্ঠ ও সুন্দর করার দায়িত্ব সবার। নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করে। এর পাশাপাশি যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তারাও এ দায়িত্ব পালনে অংশীদার হয়।মানুষের সাথে যেহেতু রাজনৈতিক দলগুলোর সরাসরি সম্পর্ক, যার কারনে এ কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো ও বোঝানোর মধ্য দিয়ে রাজনৈতিক দল মানুষকে উদ্বুদ্ধ করে। আমার ভোট আমি দেব সেখানে কোন ভয় থাকবে না। আমরা সবার কাছে ভোট চাই।আমরা চাই যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ওলামা-মাশায়েখদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বিভিন্ন জায়গায় ধর্মীয় কার্যক্রম করে থাকেন। আপনারা মসজিদের ইমাম মোয়াজ্জিন। মুসল্লিদের সাথে আপনাদের সম্পর্ক অনেক গভীর। সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা কাজ করতে পারেন। এর পাশাপাশি আমি যেহেতু একজন প্রার্থী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকায় মনোনয়ন দিয়েছেন, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি। বাংলাদেশের সংবিধান সকল ধর্মকে মর্যাদা দিয়েছে। অনেকেই অপপ্রচার চালায় যে এদেশে ইসলামিক ব্যক্তিদের সাথে অবিচার করা হয়। এটা অপপ্রচার। এর মাধ্যমে ধর্মীয় বিভেদৃ সৃষ্টির পায়তারা করে একটি গোষ্ঠী। আমি আপনাদের কথা দিতে চাই, যে কোন অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আমি সব সময় প্রস্তুত থাকি। আপনারা যদি আমায় ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি কাজের মধ্য দিয়ে কথার প্রমাণ দেব।

নাছিম বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গড়েছেন। আজকে বাংলাদেশে সেই ইসলামিক ফাউন্ডেশনের মধ্য দিয়ে সারাদেশে মসজিদ,ইসলামিক কালচারাল সেন্টার করে আলোড়ন সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা। ইসলামের প্রতি তার যে অনুরাগ, তা আমি আর বলতে চাই না। আপনারা এই সম্পর্কে যথেষ্ট ভালো জানেন। ইসলামে যেমন জঙ্গিবাদ ও সহিংসতার সুযোগ নেই, তেমনি ইসলামকে ব্যবহার করে যারা রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা করে সেটিরও সুযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, যারা অপপ্রচার ও সংঘাতের রাজনীতি করে, মিথ্যাচার করে এদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

Reneta

বাহাউদ্দিন নাছিম সকাল ১০.০০ মিনিটে পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মত বিনিময় সভার মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে ১৩ নং ওয়ার্ড নয়া পল্টন, পল্টন সুপার মার্কেট এলাকায় মত বিনিময় সভা, ২০ নং ওয়ার্ডের পি ডব্লিউ ডি, স্টাফ কোয়ার্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণ সংযোগ, বিকালে শাহাজানপুর মৈত্রী মাঠে নির্বাচনী জনসভা ও শান্তিনগর প্রধান নির্বাচনী কার্যালয়ে নোয়াখালী এ্যাসোসিয়েশন এর সাথে মতবিনিময় সভা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT