চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের ভেতরও গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
তরিক রহমান বক্তৃতা দিচ্ছেন, পেছনে বইয়ের আলমারি ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্যাব-এর সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই বক্তব্য দেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হবে—স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এমনকি নিজ দলের ভেতরেও।

আজ (৯ আগস্ট) শনিবার রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর জাতীয় সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এই বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিক এখন একটি ভালো পরিবর্তনের আশায় বুক বেঁধেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ একটিবারের জন্য বুক ভরে শ্বাস নিতে পেরেছিল। আজ সাধারণ মানুষ, এমনকি নিরপেক্ষরাও বিএনপির কাছে ভালো কিছুর প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণ করতে হলে দলের ভেতর গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।

Banglabid

রাষ্ট্র পুনর্গঠনে ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আড়াই বছর আগে আমরা সমমনা দলগুলোর সঙ্গে মিলে যে সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম, তা আজ সর্বমহলে আলোচিত। সরকার গঠন করতে পারলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে জনগণ ও সব অংশীজনকে সঙ্গে নিয়েই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করায় দেশের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, একজন সন্তানের দায়িত্ববোধ থেকে আমি বাংলাদেশের চিকিৎসকদের ধন্যবাদ জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণতন্ত্রতারেক রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT