বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৫ বছর নির্যাতিত ও জুলাই-আগস্টে নিহতদের বলিদান নষ্ট হতে দেয়া যাবেনা, যে কোন মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রংপুর বিভাগের বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে হলে, ভোট বাড়াতে হলে জনগণের কাছে যেতে হবে।







