সৌদি আরবের ক্লাব আল নাসেরের প্রায় ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে না বলে দিয়েছেন ফরাসি তারকা উসমানে ডেম্বেলে। ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ ইউরোপের অনেক বড় তারকা অনুসরণ করলেও ডেম্বেলে রাজি হননি।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলা ডেম্বেলে এখনও ক্লাবটিতে ভালো অবস্থানে আছেন। কাতালানরাও চাচ্ছে তারকা উইঙ্গারের সাথে নতুন চুক্তি করতে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চম্যানের স্পষ্ট কথা তিনি ন্যু ক্যাম্পে থাকবেন।
ডেম্বেলের ভবিষ্যৎ ঘিরে কিছুটা অনিশ্চয়তা চলছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বর্তমান চুক্তির থেকে ৫০ মিলিয়ন রিলিজ ক্লজের মাধ্যমে বার্সেলোনার তারকাকে দলে টানতে চাচ্ছিল সৌদির ক্লাবটি। পাঁচ বছরের চুক্তিতে তাকে মোট ২০০ মিলিয়ন ইউরো দিতে রাজি তারা।
ডেম্বেলে এখনই মধ্যপ্রাচ্যে যেতে রাজি নন। ২০১৭ সালে বার্সায় যোগ দিয়েছিলেন ২৬ বর্ষী ফরাসি। এখন পর্যন্ত ছয় মৌসুমে তেমন আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৮৫ ম্যাচ খেলে মাত্র ৪০ গোল করেছেন। অবশ্য ডেম্বেলের অনেকটা সময় গেছে চোটের সঙ্গে লড়েই।







