জিয়াউর রহমানকে ঠাণ্ডামাথার খুনি উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা, সেনা, বিমান ও নৌবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের গুম-খুনের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ১৯৭৭ সালের দোসরা অক্টোবর গুম-খুন হওয়া ও চাকরিচ্যুত সেনা ও বিমান বাহিনীর সদস্যদের পূর্ণ তালিকাসহ জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন স্বজনরা।






