চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নির্বাচনের তফসিল বাতিলের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১৫, মে ২০২৪
চট্টগ্রাম, জনপদ
A A
নির্বাচনী আনুষ্ঠানিকতায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সংস্কৃতিকর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপিতে শিল্পকলা একাডেমির ৫০ জনের বেশি সদস্য এই দাবি জানান। স্মারকলিপি তুলে দেন শিল্পকলা একাডেমির সদস্য ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রূশেদ হাসান ও সংগীত শিল্পী এমরান ফারুকী।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বলেন, স্মারকলিপির বক্তব্য ও দাবি আমি ডিসি মহোদয় বরাবরে পৌঁছে দেব।

Banglabid

স্মারকলিপিতে বলা হয়, তিন বছরের নির্বাচিত কমিটি ছয় বছর ধরে পদ আঁকড়ে বসে থাকলেও একটা সাধারণ সভা আহবান করেনি এত বছরে। তাদের এত বছরের কার্যক্রমের কোনো বিবরণী এবং আয় ব্যয়ের হিসাব উপস্থাপন না করে গঠনতন্ত্র উপেক্ষা করে তড়িগড়ি করে নতুন নির্বাচন ঘোষণা করা হয়েছে। এটা সংস্কৃতিচর্চায় নিয়োজিত সাধারণ সদস্যদের অবদান এবং মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার সামিল।

স্মারকলিপিতে আরও বলা হয়, কার্যনির্বাহী কমিটির ছয় বছরের শেষ দিকে এসে চলতি বছর হঠাৎ করে এডহক কমিটি গঠন করা হলেও বেশিরভাগ সাধারণ সদস্য এ বিষয়ে অবগত ছিলেন না। পুরনো কমিটি দীর্ঘদিন পর বিলুপ্ত করার জন্য জেলা প্রশাসককে সাধুবাদ জানানো হয় স্মারকলিপিতে।

এতে আরও বলা হয়, এডহক কমিটি কোনো সাধারণ সভা ছাড়া হঠাৎ করে একাডেমির ত্রিবার্ষিক নির্বাচন ঘোষণা করেছে। তার আগে নতুন সংস্কৃতিকর্মীদের অন্তর্ভুক্ত করা দরকার ছিল। পাশাপাশি পুরোনো সদস্য যারা নবায়নের সুযোগ পাননি তাদের সুযোগ দেওয়া দরকার।

Reneta

এ ছাড়া ঈদুল আযহার এক সপ্তাহ আগে ৮ জুন শিল্পকলা একাডেমির নির্বাচন কোনভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই একাডেমির প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল করে নতুন সদস্যভুক্তির পর পুনঃতফসিল ঘোষণার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মাহবুবুর রহমান মাহফুজ ও সেলিম রেজা সাগর, সাংবাদিক প্রনব বল, আবৃত্তিশিল্পী বিশ্বজিৎ পাল, মামুরা মমতাজ দীপা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তফসিলশিল্পকলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT