চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় চলছে ‘দেলুপি’, সারাদেশে মুক্তি ১৪ নভেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
খুলনায় সিনেমা দেখার জন্য দর্শকদের ভিড়, মুক্তির অপেক্ষায় দেলুপি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৭ নভেম্বর) পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ি খুলনায় মুক্তি পেল ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে ব্যাপক আলোচনায় আসা নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেলুপি টিম জানিয়েছে, খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হয় সিনেমাটি। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি, খুলনায় আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর প্রতিদিন চারটি করে বিশেষ শো দেখানো হবে। আর আগামী ১৪ নভেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সিনেমাটি।

এর আগে গত বুধবার খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ে ‘দেলুপি’ সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামের স্কুল মাঠ যেন রূপ নেয় এক উৎসবের মেলায়।

শুক্রবার মুক্তির আগে স্থানীয় মানুষদের নিয়ে হয়েছে দেলুপির প্রিমিয়ার
Banglabid

প্রথমে খুলনায় সিনেমাটি মুক্তি দেয়া নিয়ে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘আমরা আসলে চেয়েছি যে অঞ্চলের সিনেমা সেইখানের মানুষ আগে সিনেমাটা দেখুক। তাদের দেখাতে সিনেমাটির প্রিমিয়ারও করা হয়েছে স্থানীয় একটি স্কুলে।’

তিনি জানান, সিনেমাটি খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে সবার আগে মুক্তি দেয়া হলো। এখন এর ধারাবাহিকতায় ১৪ নভেম্বর সারাদেশে মুক্তি দেয়া হবে। এ ছাড়াও খুলনার কয়েকটি স্থানে বিশেষ প্রদর্শনীর আয়োজ করা হয়েছে।

‘দেলুপি’র প্রিমিয়ারে শত শত দর্শক প্রিয়জনদের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন। সিনেমা শেষে দর্শকদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস ও আবেগের ঝলক।

Reneta

স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন, ‘ভাঙন আমাদের নিয়তি ছিল। কিন্তু সেই ভাঙনের কারণেই আমরা নিজেদের অবস্থা সিনেমার মতো বড় পর্দায় দেখতে পারছি। ‘দেলুপি’ সিনেমার মাধ্যমে আমাদের দৈনন্দিন জীভন-যাপনের ভয়ংকর বাস্তবতা ও দুঃখ-দুর্দশার কথা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে। আশা করি এই সিনেমার হাত ধরে আমাদের নিয়তি বদলাবে।’

খুলনায় দেলুপি সিনেমার জন্য দর্শকদের লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
খুলনার লিবার্টি হলে মুক্তি পেয়েছে দেলুপি

চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, “এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।”

তাওকীর তার কাজে সব সময় স্থানীয় একটা আবহ রাখেন। তিনি এর আগে ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেলুপিমোহাম্মদ তাওকীর ইসলামলিড বিনোদনশাটিকাপসিনপাটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ৯, ২০২৬

‘রইদ’ দিয়ে উৎসব শুরু, সোমবার পর্দায় ‘মাস্তুল’

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ টেস্টের পিচ নিয়ে কেন মতে মিলছে না হ্যাজেলউড-রিচার্ডসনের

আগস্ট ৯, ২০২৬

বরিশাল শহর ও মানুষদের প্রশংসায় যা বললেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

আগস্ট ৯, ২০২৬

প্রতি পাঁচজনে একজন থাইরয়েডে আক্রান্ত | Thyroid

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT