চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ আর রহমানের বিরুদ্ধে ‘সুর চুরি’র অভিযোগ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
আর রহমানের সুর চুরি অভিযোগের প্রতিবাদে পারফর্ম করছেন শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুর চুরি’র অভিযোগ উঠেছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের বিরুদ্ধে। শুধু তাই নয়, কপিরাইট লঙ্ঘনের মামলায় জরিমানার মুখে পড়তে হল রহমানকে।

জানা গেছে, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল মণিরত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। সেই ছবির ‘বীরা রাজা বীরা’ গানটি অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ দায়ের হয়।

এবার সেই মামলাতেই রহমান ও ছবির প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজের থেকে জরিমানা ধার্য করল দিল্লি হাইকোর্ট। ‘সুর চুরি’র অভিযোগে রহমান ও ছবির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সম্প্রতি ২ কোটি টাকা জরিমানাও ধার্য করেছেন আদালত।

Banglabid

অভিযোগ ছিল, ‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজউদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগার তৈরি শিবা স্তুতি থেকে চুরি করেছিন রহমান। এবিষয়ে ২০২৩ সালে জাহিরুদ্দিনের ছেলে উস্তাদ ফৈয়াজ ওয়াসিফউদ্দিন দাগার আদালতের দ্বারস্থ হন। অভিযোগ ছিল, তার বাবা ও কাকার রচনা ‘শিবা স্তুতি’র সুর চুরি করেছেন রহমান। সেসময়ই অবিলম্বে সেই গান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ও ক্ষতিপূরণের দাবি করেছিলেন তিনি। অবশেষে সেই মামলায় নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

আদালত জানিয়েছেন, অভিযোগটি ভুল নয়। দু’টি গান আসলে একই। শুধু গানের কথায় সামান্য বদল করা হয়েছে। যদিও এ আর রহমানের আইনজীবীর দাবি ছিল, ‘শিব স্তুতি’ হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের উপর নির্ভর করে তৈরি। তাই সেই সুর যেকেউ ব্যবহার করতে পারেন। যদিও আদালত সেই দাবি খারিজ করে দিয়েছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ ওটিটি এবং অন্যান্য অনলাইন প্ল্যার্টফর্মে ক্রেডিট তালিকায় জুনিয়র দাগার ব্রাদার্সের নাম দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘পোন্নিয়িন সেলভান ২’‘বীরা রাজা বীরা’এ আর রহমানজরিমানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম সেশনে বাংলাদেশের দুই সাফল্য

পরবর্তী

টানা চতুর্থবার কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের গোলাগুলি

পরবর্তী
বাজারে চলাচলরত সাধারণ মানুষ ও সেনা সদস্যের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চতুর্থবার কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের গোলাগুলি

বিমান থেকে হজ যাত্রীরা নামছে, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মধ্যরাত থেকে শুরু হজ ফ্লাইট

সর্বশেষ

ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

ফিফার ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন আল আমিন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT