আন্তর্জাতিক

দুর্ঘটনায় আহত বন্ধুকে রাস্তায় ফেলে পালালো বন্ধুরা, পরে মৃত্যু

পুলিশ সদস্যরা দুর্ঘটনা স্থান পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সদস্যরা দুর্ঘটনা স্থানে তদন্ত চালাচ্ছে, রাস্তার পাশে ব্যারিকেড ও পুলিশ গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী দিল্লীতে অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয় এক বালক। নিহত বালকের মরদেহ বিবেক বিহার এলাকায় ফেলে যায় নিহতের তিন বন্ধু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বন্ধুরা মিলে অটোরিকশাতে যাওয়ার সময় অটোরিকশা উল্টে গেলে গুরুতর আহত হয়ে সেই বালক।

একজন পুলিশ কর্মকর্তা জানান, আহত অবস্থায় বালকটিকে তার তিন বন্ধু একই অটোরিকশাতে করে হাসপাতালে না নিয়ে, বিবেক বিহার এলাকায় ফেলে দেয়। আহত বালক পরে মারা যায়।

পুলিশ আরও জানায়, অটোরিকশাটি তিনজন বন্ধুর একজনের ছিল। বর্তমানে ওই তিন বন্ধুকে আটক করেছে পুলিশ এবং ঘটনাস্থলে তদন্ত চলছে।

বিষয়:দিল্লি ভারত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…