কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক দল। নেত্রীর খোঁজ নিতে হাসপাতালে ভিড় করছেন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লন্ডন থেকে যাত্রা করে দেশের পথে রয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকাল ১০টা ৩৫ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।






