চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত নৃত্যশিল্পী মাসুম বাবুলের দুই সন্তানের পাশে ডিপজল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৩
বিনোদন
A A
ডিপজলসহ পরিবারের সদস্যরা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারের সঙ্গে লড়াই করে ৬ মার্চ মৃত্যুবরণ করেন খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল। রেখে যান দুই সন্তান মাহিন ও তানিশা। তাদের পড়ালেখা ও দেখভালের জন্য বৃহস্পতিবার (২৩ মার্চ) দেখা করে দুই লাখ টাকা সহায়তা দেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

নায়ক জায়েদ খানও পাশে ছিলেন। তিনি জানান, মাসুম বাবুল মারা যাওয়ার তিন বছর আগে মাহিন ও তানিশা তাদের মাকে হারায়। বাবাকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়ে। দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ছে। লেখাপড়ার খরচ ব্যয়বহুল। ডিপজল ভাই তাদের লেখাপড়ার জন্য দুই লাখ টাকা দিয়েছেন।

জায়েদ খান বলেন, আমি তো শুরু থেকে মাসুম ভাই ও তার পরিবারের পাশে ছিলাম। আমি ও ডিপজল ভাই এবার সিদ্ধান্ত নিয়েছি তাদের লেখাপড়ার যাতে সমস্যা না হয় এজন্য পাশে থাকবো। তাদের বাবা (মাসুম বাবুল) অসুস্থকালীন লেখাপড়ায় গ্যাপ গেছে। ডিপজল ভাই সব খোঁজ নিয়ে আমার মাধ্যমে তাদের ডাকায়। দুই লাখ টাকা দিয়েছেন। তারা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মাসুম বাবুল ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি।

জায়েদ খান আরও বলেন, মাসুম বাবুল চলে যাওয়ার আগে তার সন্তানদের বলে দিয়েছিলেন কোনোকিছু লাগলে আমার কাছে চাইতে। তারা সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখে। আমি শুরু থেকে তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আসলে মাসুম ভাই যে মাপের গুণী ছিলেন এই ইন্ডাস্ট্রি থেকে তিনি সেই সম্মানটা পাননি। শেষ দিকে খুব কম মানুষকে তিনি পাশে পেয়েছেন। আমি নিজে তাকে বাবা বলে ডাকতাম।

চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। ১৯৯৩ সালে ‘দোলা’ ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম বাবুল।

ট্যাগ: জায়েদ খানডিপজলনৃত্যশিল্পীমাসুম বাবুললিড বিনোদনসিনমো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা দিবসের বিশেষ নাটকে আবুল হায়াত-দিলারা

পরবর্তী

বাবা হারালেন দক্ষিণী তারকা অজিত কুমার

পরবর্তী
দক্ষিণী তারকা অজিত কুমারের বাবা হারানোর শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন দক্ষিণী তারকা অজিত কুমার

Bangladeshi people waiting in line outside a building on a sunny day. Channel i News - চ্যানেল আই নিউজ

সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রমে ‘হযবরল’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT