বিনোদন

প্রথমবার বিয়ের ভিডিও প্রকাশ্যে আনছেন দীপিকা-রণবীর

দীপিকা-রণবীরের বিয়ের সময়ের ছবি, পাঞ্জাবি ও সোনার গয়না পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা ও রণবীরের বিয়ের সময়ের ছবি, উজ্জ্বল পোশাক ও গয়না পরা, যা তাদের প্রেমের সাক্ষী।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিগগির শুরু হবে করণ জোহরের শো ‘কফি উইথ করণ-৮’। আগামী শুক্রবার ডিজনি ও হটস্টারে এই শো-এর প্রিমিয়ার হবে। শো-এর শুরুতেই বিশেষ চমক দেবেন রণবীর-দীপিকা।

২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিও প্রথমবারের মতো দেখাবেন দীপবীর। পাঁচ বছর আগের রাজকীয় বিয়ের দৃশ্য দেখতে পাবেন ভক্তরা।

রণবীর-দীপিকার বিয়েতে ছিল কড়া নিরাপত্তা। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধুমাত্র দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি, দুই রীতি মেনে দুদিন ধরে হয়েছিল দীপবীর বিয়ের অনুষ্ঠান। বিয়ের ছবি প্রকাশ্যে আনা হলেও ভিডিও শেয়ার করেননি দীপিকা ও রণবীর। এবার সেটাই প্রকাশ্যে আনতে চলেছেন।

‘রামলীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তার স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। আগামী বছর রোহিতের ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

বিষয়:কফি উইথ করণ দীপিকা দীপিকা-রণবীর রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…