বিনোদন

অনাগত সন্তানের নাম ঠিক করে ফেলেছেন রণবীর-দীপিকা!

রণবীর-দীপিকা প্রেমের মুহূর্তে হাসিমুখে একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর ও দীপিকা প্রেমের মুহূর্তে হাসিমুখে একসঙ্গে ছবি, প্রেমের প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রাম পোস্টে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি।

এদিন ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা। সন্তান আসতে এখনও মাস আটেক বাকি। তবে তর সইছে না হবু মায়ের। এবার জানা গেল, হবু সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন এই জুটি।

রণবীর-দীপিকা দুজনেই বাচ্চা ভালবাসেন। এক সাক্ষাৎকারে দু’জনেই বলেছিলেন, সন্তানের কথা ভাবছেন তারা। সেই সময় দীপিকা বলেন, রণবীর আর আমি শিশুদের খুব ভালবাসি। পরিবারে এক অতুন অতিথির আসার অপেক্ষা করছি। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব শিগগিরই তিনি সুখবর দিতে চলেছেন। শুধু তাই নয়, রণবীর নাকি সন্তানের নামও ঠিক করে ফেলেছেন।

দীপিকার মতোই মিষ্টি, আদুরে একটা মেয়ে চান রণবীর। নিজের মনের কথা জানিয়েছিলেন রণবীর। ছেলে হোক অথবা মেয়ে সন্তান হলে নাম রাখবেন সৌর্যবীর সিংহ!

সৌর্যবীর নামের অর্থ সাহসী। সংস্কৃত ভাষা থেকে এই নামের উৎপত্তি। তবে কন্যা নাকি পুত্র, রণবীর-দীপিকার ঘর আলো করে কে আসবে, সেই সুখবর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। 

বিষয়:দীপিকা পাড়ুকোন রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…