চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও ট্রাকসহ বিভিন্ন পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানির দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া সমন্বয় নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, বৈঠকে এখনো ভাড়া নির্ধারণ করা হয়নি; এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল নেওয়া হবে।

এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার কারণে পরিবহন খাত বাড়তি আর্থিক চাপে পড়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ার পাশাপাশি আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহনের রক্ষণাবেক্ষণ খরচও বেড়েছে, যা খাতটির ওপর প্রভাব ফেলছে।

পরিবহন মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করা প্রয়োজন।

সাম্প্রতিক সমন্বয়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। পাশাপাশি অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত হয়েছে।

বর্তমানে দেশে দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্তে এসব ভাড়ায় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি তেলশেখ রবিউল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT