শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খোলা আর শনিবার ছুটি বাতিল বিষয়ে যা বললো শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের আগমন, স্কুলে নতুন শিক্ষাবর্ষের সূচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলে ছাত্রছাত্রীদের নতুন শিক্ষাবর্ষের জন্য উপস্থিতি, শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২৮ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও আগামী ৪ মে থেকে স্কুল-কলেজে শনিবারও ক্লাস চলবে বলে জানানো হয়েছে।

আজ (২৫ এপ্রিল) বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। বিধায় আগামী রবিবার ২৮ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষার্থীদের শ্রেনিকক্ষের বাহিরের যেকোন কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসেম্বলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

বিষয়:শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান খোলা শিক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…