বাংলাদেশ

মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত

বাংলাদেশের সেনা সদস্যরা নিরাপত্তা বাহিনীর গাড়িতে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গাড়িতে বসে আছেন, তারা সশস্ত্র ও সুরক্ষিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশের কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসায় মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং পুলিশও পূর্ণ সক্ষমতায় দায়িত্ব পালন শুরু করেছে। এই কারণে ধাপে ধাপে মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সুনামগঞ্জ, সিলেটসহ আশপাশের এলাকার পাথর উত্তোলন ও সংরক্ষণ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

সিলেটের বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠিত এই কমিটিকে পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিষয়:সেনাবাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…