চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘এক দফা’ দাবি কে আগে দিয়েছিল, তা নিয়ে চলমান বিতর্ককে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, জুলাইয়ের আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনের মালিকানা সবার।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফারুকী লিখেছেন, ভাই, অনেস্টলি কে এক দফা আগে বলছে, এটা নিয়ে কাড়াকাড়িটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। আপনারা কি সত্যিই মনে করেন, তখন এটা আর কোনো পার্থক্য তৈরি করছিল?

তিনি দাবি করেন, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগস্টের ১ তারিখ এবং জুলাইয়ের ১৮ তারিখের দিকেই ‘এক দফা’র কথা বলেছিলেন। পাশাপাশি ‘দফা এক, দাবি এক’ এবং ‘দেশ স্বাধীন’ করার কথাও তিনি উল্লেখ করেছিলেন বলে স্মরণ করেন ফারুকী। পোস্টে তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে ডান-বাম, বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী, মাদ্রাসাশিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী, নারী-পুরুষসহ সব শ্রেণির মানুষ ‘এক দফা’র লক্ষ্য নিয়েই রাজপথে নেমেছিলেন। তাই এই আন্দোলনের মালিকানা সবার।

মোস্তফা সারওয়ার ফারুকী আরও লিখেছেন, এক দফার ধারণা ২০১৩ সাল থেকেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বিভিন্ন বক্তব্যে এ বিষয়ে কথা বলেছেন। সময়ের সঙ্গে সেই দাবি ২০২৪ সালের আন্দোলনে বিস্ফোরণাত্মক রূপ নেয়। তবে তিনি বলেন, আন্দোলনের আনুষ্ঠানিক ব্যানার হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলামের মুখ থেকে ‘এক দফা’ ঘোষণার একটি আনুষ্ঠানিক গুরুত্ব বা ‘অফিশিয়াল ভ্যালু’ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক দফাচলচ্চিত্র নির্মাতাজুলাই আন্দোলনবিতর্ক হাস্যকরমোস্তফা সরয়ার ফারুকীসংস্কৃতি উপদেষ্টা
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT