রাজনীতি

বিতর্ক না থাকলে গণতান্ত্রিক সমাজ গঠন সহজ হয় না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী গণতান্ত্রিক সমাজ গঠনে বিতর্কের গুরুত্ব আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী একটি প্যানেলে বক্তব্য দিচ্ছেন, অন্যরা শুনছেন, অনুষ্ঠানস্থলে আলোচনার পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিতর্ক না থাকলে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন সহজ হয় না।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রকে যুক্তি, ন্যায় এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে চান। ন্যায়, জ্ঞান এবং যুক্তিভিত্তিক সমাজ গঠন করতে হলে সমাজে বিতর্ক থাকতে হয়। বিতর্ক না থাকলে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন সহজ হয় না।

দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেনতিনি। সারাদেশ থেকে ১০৪ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন অনেকদিন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেনি। প্রধানমন্ত্রী আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পর জিজ্ঞেস করলাম কেন বিতর্ক প্রতিযোগিতা বন্ধ করে দেয়া হলো। তখন আমাকে টেলিভিশনের কর্মকর্তারা জানান, সরকারেরও অনেক সমালোচনা হয়, সেজন্য বন্ধ করে দেয়া হয়েছে। আমি বললাম, সমালোচনা তো হতে হবে। সরকারেরও সমালোচনা হতে হবে।’

ড. হাছান বলেন, সমাজে সমালোচনা থাকতে হবে, দায়িত্বে যারা থাকবে তাদের সমালোচনা অবশ্যই হবে। দায়িত্বে না থাকলে তো সমালোচনা নাই। বিতর্ক হতে হবে, তাহলেই সমাজ এগিয়ে যাবে। তখন আমি সিদ্ধান্ত দিলাম বিটিভি’র দুটি কেন্দ্রে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার।

মন্ত্রী বলেন, মানুষ যদি যন্ত্রের মত জড় পদার্থ হয়ে যায়, নৈতিকতা এবং মানবিকতা হারিয়ে যায়, তাহলে তো মানুষ আর মানুষ থাকে না। এই ক্ষেত্রে এখানে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান দুটির’ই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারো চেয়ে কারো ভূমিকা কম নয়।

বিজয়ী এবং রানার-আপ দুই দলকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমি নিজেও স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, কখনো তৃতীয় হইনি।

বিষয়:বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…