চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিকারে মানুষ গড়ার জন্য বিতর্ক খুব জরুরি মাধ্যম: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

মোরশেদ আলম,চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা এমন মানুষ চাই, যে মানুষ হবে মানবিক, সৃজনশীল, বিজ্ঞান মনস্ক ও প্রযুক্তি বান্ধব। আর এমন মানুষ গড়বার জন্য বিতর্ক খুব একটা জরুরি মাধ্যম। সে বিতর্কের একটি জাতীয় পর্যায়ের উৎসব আমরা এই চাঁদপুরে আয়োজন করতে পেরেছি, সে জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষা সৈনিক এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে এই উৎসবে সারাদেশে থেকে অনেক বিতার্কিক এসেছেন। আমরা বলছি এটি দেশ সেরা বিতর্কাকিদের সর্ববৃহৎ মিলনমেলা। যারা এই বিতর্কের মধ্য দিয়ে যুক্তির আলো ছড়াচ্ছেন, যারা নিজেদেরকে উন্নত মনের মানুষ হিসেবে তৈরি করছেন, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।

Banglabid

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক বিতার্কিক ও অধ্যাপক ড. শামীম রেজা, ডা. আব্দুন নুর তুষার।

উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, মেয়র জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভাষা সৈনিক এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজম।

তিন দিনব্যাপী এই জাতীয় উৎসবে দেশের দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক বিতার্কিক অংশগ্রহণ করেছে।

Reneta

শনিবার ১৫ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাঃ দীপু মনিশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT