চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে আবাসিক ভবনে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কুয়েতের মাঙ্গাফ শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।  বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ১২ জুন স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের আহমদী গভর্নরেটের মানগাফ এলাকায় শ্রমিকদের আবাসনে আগুনের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৪০ জন ভারতীয়সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভবনের নিচের অংশে আগুনের শিখা এবং উপরের তলা থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। নিহতদের মধ্যে অনেকেই বিদেশী শ্রমিক বলে জানা গেছে যারা সেখানে বসবাস করছিলেন, যার মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেন, কুয়েত সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি দুঃখজনক। আমার সমবেদনা তাদের সকলের প্রতি যারা তাদের কাছের এবং প্রিয়জনকে হারিয়েছেন। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

তিনি বলেন, ভারতীয় দূতাবাস পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ সেই ভবনের মালিক পক্ষকে এই ঘটনার জন্য দায়ী করে বলেছেন, বিল্ডিং স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কারণে এই ট্র্যাজেডি ঘটেছে।

Reneta

আগুনের ঘটনায় দগ্ধ ও আহতদের যথাযথ চিকিৎসা সেবা দিতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪৯ জনআগুনআবাসিক ভবনকুয়েতমৃতের সংখ্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT