চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১৩৩: দায়ীদের শাস্তির ঘোষণা দিলেন পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস কনসার্ট হলে ইসলামিক ষ্টেটের (আইএস) সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাশিয়ান তদন্ত কমিটি সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে  জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো ধ্বংসস্তূপ যত পরিষ্কার করছে ততবেশি মরদেহ পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে দায়ীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার  শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্যকারী চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। পুতিন তার ভাষণে বলেছেন, মস্কোর কনসার্ট হলে গুলি চালানোর জন্য দায়ি চারজন গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরা পালিয়ে ইউক্রেনে যাওয়ার চেষ্টা করেছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে ইউক্রেনীয় কিছু লোক হামলাকারীদের রাশিয়ার সীমান্ত অতিক্রম করতে সাহায্য করার জন্য সেখানে অপেক্ষা করছিল। তবে ইউক্রেন বলেছে তাদের এই হামলার সাথে কোনো সম্পর্ক নেই।  ইউক্রেনের  এ দাবিকে অযৌক্তিক বলেছেন পুতিন।

সন্ত্রাসী হামলার জন্য রোববার ২৪ মার্চ রাশিয়ায় শোক দিবস ঘোষণা করেছেন পুতিন। তিনি বলেছেন, যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। হামলার সাথে জড়িত প্রত্যেককে শাস্তি পেতেই হবে।

Reneta

হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে একটি বিশাল সমাবেশে আক্রমণ করেছে এবং নিরাপদভাবে তাদের ঘাঁটিতে ফিরে গেছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রোকাস সিটি হলে এই হামলা চালানো হয়।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল লোক ছদ্মবেশে ঢুকে পড়েছিল কনসার্টে, তারপর অনুষ্ঠান চলার সময় নির্বিচারে গুলি চালানো হয়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ৫ জন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। এতে হলটিতে আগুন ধরে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস হামলানিহত ১৩৩রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT