চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়ালো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, - লিড নিউজ
A A
আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দেখা করছে পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে। এরআগে, গত রোববার ৩১ আগস্ট রাতে দেশটির কুনার প্রদেশে ৬ মাত্রার এ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর সংবাদম্যধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে পূর্ব আফগানিস্তানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৬.০ মাত্রার এ ভূমিকম্পে ৩ হাজার জনেরও বেশি আহত হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূঁপে আটকাপড়া জীবিতদের উদ্ধারে অনুসন্ধান চলছে। সড়ক ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে উদ্ধার ও সাহায্যকর্মীদের বেগ পেতে হচ্ছে।

Banglabid

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ৬.০ মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে কমপক্ষে এক হাজার ৪১১ জন নিহত হয়েছেন। তিনি আরও বলেন, এতে কমপক্ষে ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন এবং ৫ হাজার ৪০০-এরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প হয়, বিশেষ করে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে হিন্দুকুশ পর্বতমালায়।

জাতিসংঘ বলছে, আফগানিস্তানের ভূমিকম্পে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

Reneta

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইন্দ্রিকা রাটওয়াত্তে বলেছেন, ভূমিকম্পে এক হাজার একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। রাটওয়াত্তে অন্যান্য দেশগুলোকে আফগানিস্তানের জনগণের সাথে সংহতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানে ভূমিকম্পকুনার প্রদেশজাতিসংঘমৃত ছাড়ালো ১৪০০
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে নারী বান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাসে ব্র্যাক ও ইউএন উইমেনের উদ্যোগ

পরবর্তী

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক জেলহাজতে 

পরবর্তী
বাংলাদেশের একজন নারী কর্মকর্তা, পর্দার পেছনে দাঁড়িয়ে হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক জেলহাজতে 

প্রফুল্ল চন্দ্র রায়, একজন শিক্ষাবিদ ও সমাজসেবক. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT