হিংস্র কুকুর লেলিয়ে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড বহাল
একজন ব্যক্তি ও একটি হিংস্র কুকুরের ছবি, যেখানে কুকুরটি আক্রমণ করতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে হত্যা করা হয়েছিল চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থী হিমাদ্রী মজুমদারকে। নৃশংস এই হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। তবে প্রমাণ না হওয়ায় মামলার দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ে হাইকোর্ট বলেছেন, পৃথিবীর দ্বিতীয় হিংস্রতম কুকুর শেফার্ডের আতঙ্ক থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেরোতে পারেনি হিমাদ্রী। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্র ও আসামিপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






