চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিক্সাচালক হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

এস কে রাসেলএস কে রাসেল
৩:৪৬ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জে রিক্সাচালক মো. শামীমকে পুড়িয়ে হত্যা মামলায় শফিকুল ইসলাম (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার ১২ এপ্রিল সকালে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ১০ অক্টোবর কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় গাঁজা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আবির হোসেন, আলামিন, শফিকুল ইসলাম ও সাজনের সাথে শামীমের ঝগড়া হয়। ওই দিন সন্ধ্যায় রিক্সা চালিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা শামীমের পথ আটকে তার হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে শামীম মারা যায়। পরে শামীমের চাচা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। বাকি তিন আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের রায় প্রক্রিয়াধীন আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোরগঞ্জহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

Screenshot

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, বৃষ্টি এখনও নিখোঁজ

এপ্রিল ২৫, ২০২৬

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT