চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৩৯ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৪
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসের কারণে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

আজ শুক্রবার (২১ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোররাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টিপাত হয়। রাতে খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন মৃত আনোয়ার হোসেন ও তার স্ত্রী।

হেলাল উদ্দিন বলেন, এক পর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে থাকা তাদের ঘরটির ওপর বড় এক খন্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই মাটি চাপা পড়ে মারা যান।

তিনি বলেন, ঘটনার পর স্বজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাটি চাপা অবস্থায় দুইজনকে উদ্ধার করেন। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Reneta

মৃত আনোয়ার হোসেন (২৬) স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং তার স্ত্রী মাইমুনা (২০) ৫ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান স্বজনরা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসমাটি চাপাস্বামী স্ত্রী’র মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT