চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

অন্ধকারে জেলখানার কড়া তারের সামনে একজন ব্যক্তি প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলখানার কড়া তারের সামনে একজন ব্যক্তি প্রার্থনা বা ভাবনা ভাবছেন, গাঢ় ছায়া ও অন্ধকার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিলন হোসেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। গত ৪ সেপ্টেম্বর মারামারির এক মামলায় তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফখর উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে কারা অভ্যন্তরে মিলন হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের ধারণা, হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে।

বিষয়:দামুড়হুদা উপজেলা হাজতির মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…