অপরাধ

ঢাকা মেডিকেলে অসুস্থ হাজতির মৃত্যু

Dhaka Medical College Hospital entrance with people entering and exiting. Channel i News - চ্যানেল আই নিউজ

Dhaka Medical College Hospital’s main entrance with visitors and staff, showcasing the emergency department signage. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার পর মো. কামাল সেখ (৫৫) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সোহেল রানা জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল সেখ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কামাল সেখ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন (হাজতি নম্বর ৩১১৭/২৫)। তিনি ঢাকার দোহারের চরকুসাইর চর দেহভোগ এলাকার সেখ রবিউল্লাহর সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাজতির মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…