চ্যানেল আই সাবেক জেলা প্রতিনিধি এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার ১০ মার্চ দুপুরে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবু নাসের গত কয়েক বছর যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে প্রতিমাসেই নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছিল।
প্রায় এক মাস আগে হঠাৎ ব্রেনস্ট্রোক করলে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করানো হয়। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।







