চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন শনিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ছয়টি অনুষদের ডিন নির্বাচন আগামীকাল শনিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়টি অনুষদে মোট ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে নির্বাচন কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন এন্ডোক্রাইন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। কমিশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত রেজিস্টার মুহাম্মদ সালাহ্ উদ্দিন সিদ্দিক।

মেডিসিন অনুষদের ৩ জন, সার্জারি অনুষদে ৩ জন, শিশু অনুষদে ৫ জন, ডেন্টাল অনুষদে ৩ জন, বেসিক সাইন্স অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৩ জন এবং প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেডিসিন অনুষদে ১৫৩ জন, সার্জারি অনুষদে ১৮৫ জন, শিশু অনুষদে ৪৪ জন, ডেন্টাল অনুষদে ৩২ জন, বেসিক সাইন্স আ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৫৩ জন, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদে ৭ জন ভোটার রয়েছেন।

মেডিসিন অনুষদে মেডিসিন অনুষদের তিন প্রার্থী হলেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক, একই বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ।

সার্জারি অনুষদের তিন প্রার্থী হলেন নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা.মোহাম্মদ হোসেন, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এ. কে. এম. খুরশিদুল আলম, এবং জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম চৌধুরী।

Reneta

শিশু অনুষদের পাঁচ প্রার্থী হলেন, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. রনজিত রঞ্জন রায়, শিশু বিভাগের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম এবং শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ তরিকুল ইসলাম।

ডেন্টাল অনুষদের তিন প্রার্থী হলেন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়ল, একই বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন ও সহযোগী অধ্যাপক ডা. মো. জয়নাল আবেদীন।

বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে রয়েছেন তিন প্রার্থী হলেন মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডা. শিরিন তরফদার, একই বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ এবং এনাটমি বিভাগের অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।

এছাড়া প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের একক প্রার্থী হলেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

নির্বাচন প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে সকল কাজে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। সকলের মতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণি, নার্সেস এসোশিয়েশন এবং বিএমডিসির প্রতিনিধি স্বচ্ছ ব্যালেট বাক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডিন নির্বাচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিরও নির্বাচন দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিন নির্বাচনবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT