চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০৩ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে মরদেহ উদ্ধার, বনজঙ্গলে পড়ে থাকা মৃতদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ৯ জুলাই সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

নিহত নাজিম উদ্দিন (৪৭) টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের মোহাম্মদের ছেলে।

Banglabid

স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের সীমানার আনুমানিক ৩০০ মিটার দূরের পশ্চিমের পাহাড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।

ওসি বলেন, লাশটি উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্নভাবে খোঁজ খবর নেয়া শুরু করে। পরে রাতে এক পর্যায়ে সাহুদা খাতুন নামের রোহিঙ্গা এক নারী মরদেহের সাথে থাকা রশি এবং লাশের পাশে থাকা জামা-কাপড় দেখে তার স্বামী বলে পরিচয় শনাক্ত করেন।

ওসমান গনি জানান, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত নয়। ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Reneta

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমরদেহ উদ্ধাররোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT