পরিবেশ

ঝড়-বৃষ্টির মধ্যে আরও কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া পরিবর্তনের কারণে আকাশে মেঘাচ্ছন্ন, ঝড়-বৃষ্টির সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির পূর্বাভাস সহ আকাশে মেঘাচ্ছন্ন অবস্থায় চ্যানেল আই অনলাইন এর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আজ বুধবার (৮ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস আর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা হাতিয়ায় ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৯ মিনিটে।

বিষয়:আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়ার সিনপটিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…