চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শকে নিয়ে মধুর সমস্যায় অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

হেডিংলি টেস্টে ডানহাতি ব্যাটার মিচেল মার্শের দুর্দান্ত প্রত্যাবর্তনে চাপে পড়েছে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি। চাপটা যাচ্ছে বাজে ফর্মে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নারের দিকেও। ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে অজি ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন, পরীক্ষা-নিরীক্ষার মধ্যে পড়তে পারেন বাঁহাতি ওয়ার্নার।

ক্যামেরন গ্রিনের হ্যামস্ট্রিং ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন মার্শ। চার বছর পর হেডিংলি টেস্টে সুযোগ পেয়ে অল্পরানে গুটিয়ে যাওয়া প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে অবস্থান জানান দেন ৩১ বর্ষী তারকা। গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেটও তুলে নেন মিডিয়াম পেসে।

চোট সারিয়ে চতুর্থ টেস্টে ২৪ বর্ষী ডানহাতি গ্রিন ফেরার জন্য প্রস্তুত। লিডসে চতুর্থ ইনিংসের আগে বল করেছেন, স্প্রিন্টে অংশ নিয়েছেন এবং পরিবর্তিত ফিল্ডার হিসেবে মাঠেও নেমেছিলেন পেস-অলরাউন্ডার।

মার্শের সেঞ্চুরি তাকে বাদ দেয়া কঠিন করে তুলেছে নির্বাচকদের কাছে। এর মানে গ্রিন এবং মার্শকে দলে রাখতে হলে অন্যকাউকে জায়গা ছাড়তে হবে। এমন হলে ওয়ার্নারকেই জায়গা ছাড়তে হবে। অজি অধিনায়ক প্যাট কামিন্সও স্বীকার করেছেন মার্শকে বাদ দেয়া কঠিন হবে।

সেরা একাদশ বাছাই নিয়ে তাই মধুর সমস্যায় থাকা কামিন্সের বক্তব্য, ‘আপনাকে সব সুযোগ উন্মুক্ত রাখতে হবে। এখন আমরা ৯-১০ দিন সময় পাচ্ছি। আমরা একটি দীর্ঘ শ্বাস নেব।’

‘সবাই এরমধ্যে ফিরে এসেছে। ম্যানচেস্টারের জন্য গ্রিনের প্রস্তুত হওয়া উচিত। হ্যাজেলউডও ফিরে আসবে। আমাদের একটি পূর্ণ তালিকা থাকা উচিত, আমরা উইকেটের দিকে নজর দেবো, আড্ডা দেবো এবং সেরা একাদশ তৈরি করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওয়ার্নারকামিন্সমার্শলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (সংগৃহীত)।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী আজ

মে ৮, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

মে ৮, ২০২৬
ফাইল ছবি

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

মে ৮, ২০২৬

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা জারি

মে ৮, ২০২৬

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT