বাংলাদেশ

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল

ডেভিড মিল, যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেভিড মিল, যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন। ডেভিড স্লেটন মিল ঢাকায় পিটার হাসের উত্তরসূরি হবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ৯ মে রাতে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে জ্যৈষ্ঠ কূটনীতিক ডেভিড মিলের মনোনয়ন সি‌নেটে পাঠানো হয়েছে। সিনেটে শুনানির পর মনোনয়ন চূড়ান্ত হলে তাকে রাষ্ট্রদূত ঘোষণা করে ঢাকায় পাঠানো হবে।

ডেভিড মিল বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকার মার্কিন দূতাবাসে ২০১৪ সালে ডেপুটি মিশন প্রধান ছিলেন ডেভিড মিল।

ডেভিড মিল স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপসহকারী সচিব ছিলেন। তিনি ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক পরামর্শদাতা ছাড়াও চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে নানা দায়িত্ব পালন করছেন।

বিষয়:যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…