শিক্ষা

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোট

ডাকসুর তফসিল ও ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডাকসুর নির্বাচন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন এবং ডাকসুর অন্যান্য অংশীজনদের সাথে আলোচনার পর এই ঘোষণা দেয়া হয়।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর তারা। তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে বলে আশা করেন তিনি।

এছাড়া ডাকসু নির্বাচনের জন্য ছয় জায়গায় ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বিষয়:ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ তফসিল ঘোষণা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…