বিনোদন

আমিরের ‘দঙ্গল’ কন্যা সুহানির অকালপ্রয়াণ

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, যা বাংলাদেশ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক খবর, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি ও জীবনধারা বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনাগর। ‘দঙ্গল’ ছবিতে আমির খান মহাবীর সিং ফোগাটের মেয়ে ববিতা ফোগাটের (ছোটবেলা) চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শনিবার সকালে দিল্লিতে মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।

জানা গেছে, সুহানি ভাটনাগরের পা ভেঙেছিল। সেকারণে চিকিৎসা চলছিল তার। সেই চিকিৎসার জন্য বেশকিছু ওষুধ সেবন করতে হয়েছিল তাকে। ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ সুহানির শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করে। আর সেটাই সুহানির এই অকাল মৃত্যুর কারণ!

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন সুহানি। শনিবার ফরিদাবাদেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

এছাড়াও বেশকিছু টিভি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। তবে পড়াশোনার জন্য অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন।

বিষয়:আমির খান দঙ্গল ফাতিমা সানা শেখ ববিতা ফোগাট সানিয়া মালহোত্রা সুহানি ভাটনাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…