চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিআইয়ের উপ-পরিচালকের পদ ছাড়ছেন ড্যান বংগিনো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ড্যান বংগিনো, এফবিআইয়ের উপ-পরিচালক, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর উপপরিচালকের দায়িত্ব থেকে আগামী জানুয়ারিতে সরে দাঁড়াচ্ছেন ড্যান বংগিনো। বুধবার ১৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পোস্টে বংগিনো বলেন, উদ্দেশ্যপূর্ণভাবে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেলের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে সেবা করার সুযোগ পাওয়ায় ধন্যবাদ জানান।

Banglabid

এর আগে বুধবার ট্রাম্প বলেন, সাবেক পডকাস্ট হোস্ট বংগিনো দায়িত্বে ‘দারুণ কাজ’ করেছেন এবং তিনি আবার নিজের শোতে ফিরতে চান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের নিয়োগে এফবিআইয়ের উপপরিচালক হন বংগিনো। এর আগে তিনি নিউইয়র্ক সিটি পুলিশের কর্মকর্তা ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে দায়িত্ব পালনকালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে পডকাস্ট ও বিভিন্ন গণমাধ্যমে উপস্থিতির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বংগিনোর এফবিআইয়ে নিয়োগকে অনেকে চমকপ্রদ বলে মনে করেন, কারণ সংস্থাটিতে তার পূর্ব অভিজ্ঞতা ছিল না। এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন, যারা প্রায় ১৪ হাজার বর্তমান ও সাবেক এজেন্টকে প্রতিনিধিত্ব করে, তার নিয়োগের বিরোধিতা করেছিল।

Reneta

দায়িত্ব নেওয়ার আগে বংগিনো ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের মিথ্যা দাবিসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছিলেন। তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির পাইপ বোমা তদন্তকে ‘ভেতরের কাজ’ বলেও মন্তব্য করেন। তবে দায়িত্ব নেওয়ার পর তিনি এ তদন্তকে অগ্রাধিকার দেন। চলতি মাসের শুরুতে প্রায় ছয় বছর পর রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তরের বাইরে পাওয়া পাইপ বোমা ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল বংগিনোর প্রশংসা করে বলেন, তিনি স্বচ্ছতার পক্ষে জনগণের কণ্ঠস্বর ছিলেন এবং দীর্ঘদিন অমীমাংসিত মামলায় বড় অগ্রগতি এনেছেন। জেফ্রি এপস্টেইনের মৃত্যুর বিষয়েও দায়িত্ব নেওয়ার পর বংগিনোর অবস্থান বদলায়। আগে তিনি সন্দেহ প্রকাশ করলেও মে মাসে বলেন, ‘আমি পুরো নথি দেখেছি। তিনি আত্মহত্যা করেছেন।’ জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই প্রকাশিত এক স্মারকে একই তথ্য জানানো হয়।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্সে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে বলেন, বংগিনোর এফবিআই সেবার কারণে ‘আমেরিকানরা এখন আরও নিরাপদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপপরিচালকএফবিআইড্যান বংগিনোমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT