চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারও সঙ্গে ফাইটে নাই, ‘দাগি’ অনেক বাজেটের সিনেমা না: শিহাব শাহীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা শাকিব খান এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি কারও সঙ্গে ফাইটের মধ্যে নাই। শাকিব খান অনেক বছর কাজ করছে। তার ছবি তো অবশ্যই আসবে। এটা উনি ডিজার্ভ করেন। তার ফ্যানরা তার সিনেমা দেখবে। আমার দর্শকরা ‘দাগি’ দেখবে। দাগি কোনো হিউজ বাজেটের সিনেমা না। ছোটখাটো বাজেটের সিনেমা। এর মধ্যে থেকে যা যা সম্ভব চেষ্টা করেছি করতে। গল্প এবং চরিত্রগুলো যেন মানুষের কাছে পৌঁছায় সেই চেষ্টা করেছি। এগুলো আমার সিনেমার প্রাণ।

কথাগুলো আফরান নিশোর ‘দাগি’ ছবির নির্মাতা শিহাব শাহীনের। যে ছবি আসন্ন ঈদে শাকিবের ‘বরবাদ’-এর সঙ্গে মুক্তি পাবে। ২০২৩ সালের রোজার ঈদে শাকিবের ‘প্রিয়তমা’ সঙ্গে রায়হান রাফী ‘সুড়ঙ্গ’ মুক্তি দিতে গিয়ে নিশোর মন্তব্যের জেরে অনলাইনে তুমুল বিতর্ক হয়েছিল। শাকিব ও নিশোর ভক্তদের মধ্যে তুমুল অন্তর্জালে ফাইট বেধেছিল। এবার তেমন হবে কিনা জানতে চাইলে এমন মন্তব্য করেন নির্মাতা শিহাব শাহীন।

শিহাব শাহীন বলেন, সিনেমা ভালো লাগলে দর্শক দেখবে, বারবার দেখবে; খারাপ লাগলে দেখবে না। আসলে এসব ফাইট করে কোনো লাভ নাই। আমি গল্পকে কতখানি দর্শকদের সঙ্গে কানেক্ট করাতে পারতো সেটা নিয়ে নিজের সঙ্গে ফাইট করেছি। আমি চেষ্টা করেছি ভালো নির্মাণের মাধ্যমে সিনেমা হলে দর্শকদের ফুটস্টেপ বাড়াতে। টেকনিক্যালি বাংলাদেশের বেস্ট টিম নিয়ে কাজ করেছি। আমি দাগি নিয়ে অনেক আশাবাদী।

শিহাব শাহীন জানান, দাগির কেন্দ্রীয় চরিত্রে নিশো। তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা দাগি।

গেল ডিসেম্বরে ‘দাগি’র শুটিং শুরু হয়। তখন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশো বলেছিলেন, আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।

‘দাগি’-তে নিশো ও তমা ছাড়াও আরও থাকছেন সুনেরাহ, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোনিশোলিড বিনোদনশাকিবশাকিব খানশিহাব শাহীনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT