বাংলাদেশ

নভেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব, ঝড়ের তাণ্ডব দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব, ঝড়ের তাণ্ডব ও ভাঙনের দৃশ্য, বাতাস ও ঢেউয়ের তীব্রতা স্পষ্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে অনন্ত একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

চলতি মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। তাপমাত্রা কমতে থাকবে। দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়বে। তবে ডিসেম্বরের আগে শীত আসবে না।

আবহাওয়াবিদরা মোঃ আব্দুর রহমান খান বলছেন, সাধারণত এ মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হয়। তাপ ও চাপের কারণে লঘুচাপ থেকে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ থাকে বঙ্গোপসাগরে। তিনি বলেন, ঘূর্ণিঝড়প্রবণ অক্টোবরের তৃতীয় সপ্তাহে বঙ্গোসাগরে লঘুচাপ থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাব দেখেছে বাংলাদেশ। এতে অক্টোবরে সারাদেশে ৩৫ দশমিক ১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের চেয়েও বেশি।

তবে অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও চলতি মাসের প্রথম ১৫ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয়:ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…