বাংলাদেশ

কারফিউ শিথিল, খুলেছে সব অফিস-আদালত

কারফিউ শিথিলের পর ঢাকার ব্যস্ত সড়ক ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

কারফিউ শিথিলের পর ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষজনের চলাচল বৃদ্ধি পেয়েছে, শহরজুড়ে স্বাভাবিক জীবনের চিত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের সার্বিক পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। চলমান কারফিউ আরও শিথিল করেছে সরকার। মহাসড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে। চালু হয়েছে সব সরকারি-বেসরকারি অফিস।

টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) থেকে চালু হচ্ছে সরকারি-বেসরকারি সব অফিস। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিসগুলোর সার্বিক কার্যক্রম চলবে।

তবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ বহাল থাকবে। এর মধ্যে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

সরকারের নির্বাহী বিভাগের আদেশে সারাদেশে সাধারণ ছুটি আর বাড়ানো হয়নি।

এর আগে চলমান নাশকতা ও সহিংসতার কারণে গত রোববার ও সোমবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে গতকাল মঙ্গলবারও সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ ছিল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল সকাল থেকে রাজধানীর কোথাও কোনো সংঘাত-সহিংসতা ছিল না। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। সড়কে যানবাহন আগের চেয়ে বেড়েছে। সেনাবাহিনী ও পুলিশের টহল আগের মতই আছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে।

বিষয়:কারফিউ কোটা কোটা আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…