ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্সকে পাওয়া ‘প্রায় অসম্ভব’ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্সের ছবি, অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্সসহ অন্য ক্রিকেটাররা অনুশীলনে অংশগ্রহণ করছেন, তারা সবুজ ও নীল জ্যাকেট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‍চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে দুই সপ্তাহ বাকি। এরমধ্যে বড় দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। গোড়ালির সমস্যায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে দলটির। ডানহাতি পেসারকে না পাওয়া গেলে নেতৃত্ব পড়তে পারে স্টিভেন স্মিথ বা ট্রাভিস হেডের উপর।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের সদস্যরা বৃহস্পতিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা করবেন। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, সেই দলে কামিন্সের থাকা প্রায় অসম্ভব। ডানহাতি আরেক পেসার জশ হ্যাজেলউডকেও পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, জানিয়েছেন ৪৩ বর্ষী সাবেক পেসার।

কামিন্সের বিষয়ে ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘প্যাট কামিন্স কোন ধরনের বোলিং শুরু করতে পারেননি, তাই দলের সাথে থাকার খুব বেশি সম্ভাবনা নেই। সুতরাং, এর মানে হল আমাদের একজন অধিনায়কের প্রয়োজন।

‘স্মিথ এবং হেডের সাথে আমাদের যখন আলোচনা হচ্ছিলো, আমরা কামিন্সকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল তৈরি করছিলাম। নেতৃত্বের জন্য আমরা এ দুজনের দিকে তাকিয়ে আছি। সুস্পষ্টভাবে তাদের দুজনের মধ্যে কেউ হওয়ার সম্ভাবনা বেশি। স্মিথ এখানে (শ্রীলঙ্কায়) প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত করেছে। ওয়ানডে ক্রিকেটেও তার কিছু ভালো কাজ রয়েছে। সুতরাং তাদের মধ্যেই কেউ হবে।’

বিষয়:অস্ট্রেলিয়া কামিন্স ম্যাকডোনাল্ড স্মিথ হেড হ্যাজেলউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…