ফুটবল

বাংলাদেশ জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেলেন কিউবা মিচেল

তবে খেলা হচ্ছে না আসছে সিঙ্গাপুর ম্যাচে

বাংলাদেশ জার্সিতে খেলতে ফিফার অনুমতি পাওয়া কিউবা মিচেল. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউবা মিচেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে খেলছেন, মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পর ফিফা থেকেও অনুমোদন পেলেন কিউবা মিচেল। বাংলাদেশের জার্সিতে খেলতে আর কোন বাধা নেই ইংলিশ চ্যাম্পিয়ন্সশিপ লিগে খেলা তরুণ ফুটবলারের। তবে সিঙ্গাপুর ম্যাচে ইংল্যান্ড প্রবাসী তারকার খেলার সম্ভাবনা নেই।

মঙ্গলবার রাতে কিউবার ছাড়পত্র আসে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি জানিয়েছে। তবে বাংলাদেশের খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় পেরিয়ে যাওয়ায় সিঙ্গাপুর ম্যাচে খেলা হচ্ছে না মিচেলের।

সিঙ্গাপুর ম্যাচের জন্য বাংলাদেশের খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় ছিল ৩ জুন। ফিফা থেকে অনুমোদন পেতে দেরি হওয়ায় নিবন্ধন করানো যায়নি কিউবাকে। আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে পারে তার।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা কিউবার। বাবা জ্যামাইকান, মা বাংলাদেশি। সেই সূত্রে বাংলাদেশের জার্সিতে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব সাদারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে নিয়মিত খেলেন। এবার বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় স্থান করে নেয়ার অপেক্ষায় তরুণ মিডফিল্ডার।

বিষয়:কিউবা মিচেল ফিফা বাংলাদেশ সাদারল্যান্ড সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…